• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফরমে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত রোববার (৫ মে) রাত ১০ টায় বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর বাদুড়তলা এলাকার আব্দুল অঅহাদ আলীর ছেলে শীম মোহাম্মাদ (১৯), একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (১৯), রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ হোসেন (১৮) ও নজরুল ইসলামের ছেলে রনি (২১)।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত ১০ টায় সান্তাহার রেলওয়ে থানাধিন বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফরমে জনৈক ট্রেন যাত্রীর পেটে চাকু ধরে তার সর্বস্ব ছিনতাই চেষ্টা কালে ওই ট্রেন যাত্রীর চিৎকারে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত চারজন ছিনতাইকারিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ধারালো চাকু জব্দ করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পরদিন গতকাল সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category