• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আশা’র মতবিনিময়সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মে, ২০২৪

মোঃ ইব্রাহীম,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে অগ্রগতি সম্বপর্কে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রাজবাড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মসূচির মনিটর আব্দুল লতিফের সভাপতিত্বে ও শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা নাচোল অঞ্চলের এসআরএম মোঃ আশরাউল হক।

এসময় আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে ধারনা উপস্থাপণ করেন, শিক্ষা অফিসার মুহাম্মদ ফেরদাউস, শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে ফিডব্যাক উপস্থাপণ করেন রাজবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহীম মিঞা, সহকারি শিক্ষক ফাতেমা খাতুন ও আনারুল ইসলাম, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নাচোল ইউপির ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম ও অভিভাবক সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের অতিরিক্ত শিক্ষা সহায়তা ও মনোযোগী করে গড়ে তোলার জন্য বেসরকারী সংস্থা আশা যে কর্মসূচি গ্রহণ করেছে সেজন্য উপস্থিত অভিভবকগণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category