• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পুলিশের প্রেস ব্রিফিং আন্ত:জেলা চোর চক্রের ৫সদস্য গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্বার

দিনকাল বিডি / ৩৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দোকানের আড়াই লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের ৫জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করা হয়। এলক্ষে শুক্রবার দুপুরে থানাপুলিশের আয়োজনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানায় পুলিশ।
নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) গাজিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাণীনগর উপজেলা সদরের সুফিয়া মার্কেটে মোবাইল শো-রুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্রান্ডের ৪৭টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এঘটনায় দোকান মালিক হাসিবুল হাসান বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ব্যপক তদন্ত চলতে থাকে। এক পর্যায়ে চোরাই মালামাল উদ্ধার এবং চোর চক্রকে ধরতে থানাপুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। এর পর তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং সোর্সের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে শুক্রবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মান্দা থানার আবিদ্যপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে সান্টু (২৩),একই উপজেলার পারশিমলা গ্রামের ইউনুছ আলীর ছেলে সাকিবুর রহমান রনি ওরফে ময়নুল (২৫) ও পশ্চিম দূর্গাপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে আক্তার হোসেন ওরফে আপু(৩৮) এবং আত্রাই উপজেলার চকসিমলা গ্রামের মফিজ সরদারের ছেলে মামুনুর রশিদ মামুন ওরফে মুন্টু (৩২) একই উপজেলার হাটকালু পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক(৩২)কে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দুই লক্ষ ৪৫হাজার ৭৯০টাকা মূল্যের চোরাই ১৪টি মোবাইল ফোন এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ,একটি মোটরসাইকেল এবং তালা কাটা একটি কাটার উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে আরো জানান,আটককৃতরা বাড়ী,দোকান,রিক্সাভ্যানের চার্জার ব্যাটারী,পুকুরের মাছসহ বিভিন্ন মালামাল চুরি করে থাকে। আটককৃতদের মধ্যে অনেকেই শতাধীক চুরির সাথে জড়িত এবং প্রায় ১০/১২ বার করে জেলও খেটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে। গ্রেপ্তারকৃতদের ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ,ইন্সপেক্টর (তদন্ত)সেলিম রেজা,মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category