স্টাফ রিপোর্টার ঃ
নওগাঁর মহাদেবপুরে রাতের অন্ধকারে অবৈধ ভাবে উত্তোলনকৃত আত্রাই নদীর মাটি পাউবোর বাঁধ সংস্কার প্রকল্পে দেয়ার অভিযোগ উঠেছে। এ মাটি উত্তোলনের ফলে হুমকির মুখে পড়ছে নদী তীরবর্তী একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শত শত বিঘা আবাদী জমি। নদী থেকে অবৈধ ভাবে উত্তোলনকৃত মাটি পাউবোরের প্রকল্পে দেয়ার ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে।
নওগাঁ পাউবোর একটি সুত্র জানান, জেলার মহাদেবপুর, পতœীতলা ও ধামইরহাট উপজেলার উপর দিয়ে বয়ে চলা আত্রাই নদী ড্রেজিং, বাঁধ সংস্কার ও তীর প্রতিরক্ষা প্রকল্পে ১৮৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। টেন্ডারের মাধ্যমে পাওয়া মেসার্স আমিন এ্যান্ড কোঃ নামে এ ঠিকাদারী প্রতিষ্ঠানকে ১০ ভাগ কমে ওই প্রকল্পের কাজ সম্পন্ন করতে ওয়ার্ক অর্ডার দেয়া হয়। ২০২০ সালের ১ জুলাই এ প্রকল্পের কাজ শুরু হয় এবং শেষ হবার কথা ছিল গত ২০২৩ সালের জুন মাসে।
সুত্রমতে, মহাদেবপুর অংশে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় চলতি বছরের ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। দ্রæত ওই প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক নওগাঁ পাউবোর এক কর্মকর্তা জানান, সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে মাটি ক্রয় করে এ বাঁধ সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে মেয়াদের মধ্যে।সুত্রমতে ঠিকাদারী প্রতিষ্ঠান যদি সিডিউল এর সর্ত ভঙ্গ করে অবৈধ ভাবে নদী থেকে কেটে তোলা মাটি তার ওই প্রকল্পের কাজে লাগায় তবে সেটা হবে অপরাধ।
নদী তীরবর্তী স্থানীয় লোকজনের অভিযোগ, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীর প্রত্যক্ষ সহযোগিতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন উপজেলার খাজুর ইউনিয়নের শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদী থেকে প্রতিদিন প্রকাশ্য দিবারাত্রি ২৪ ঘন্টা ভেক্যুমেশিন দিয়ে কেটে তোলা মাটি অর্ধশতাধিক ট্রাক্টর ও ট্রাকযোগে পাউবোর বাঁধ সংস্কার প্রকল্পে নিয়ে যাচ্ছে। এ ব্যপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলেও অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ রয়েছে নিরব দর্শক।
এদিকে উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, আত্রাই নদীর ভাটি এলাকার শাহাজাদপুর মৌজা থেকে যে মাটি কেটে প্রকল্পে দেয়া হচ্ছে, সরকারী ভাবে ওই মৌজা ইজারা দেয়া হয়নি। ওই প্রকল্পে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক ও ট্রাক্টর তত্বাবধানে থাকা ম্যানেজার পরিচয় প্রদানকারী নান্নু মিয়া জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এ মাটি কেটে উপজেলার রামচন্দ্রপুর আত্রাই নদীর বাঁধ সংস্কার প্রকল্পে দিচ্ছে।
এ বিষয়ে মুঠোফোনে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘নদীও আমার, প্রজেক্টও আমার, তাহলে সমস্যা কোথায়? বিষয়টি আমি এবং জেলা প্রশাসন বুঝবো। এসময় নদী এবং প্রকল্প তার দাবী করলেও এক পর্যায়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, বাঁধ সংস্কার প্রকল্পে নদীর মাটি দেয়া হচ্ছে না। সেই সঙ্গে নির্বাহী প্রকৌশলী এ ব্যাপারে ইউএনও’র সঙ্গে কথা বলতে বলেন, মুঠোফোনে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সঙ্গে এবিষয়ে কথা হলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা।
ঘটনা স্থলে উপস্থিত এ প্রকল্পের সুপারভিশনের দায়িত্বে থাকা নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট নুর ইসলাম জানান, অন্যত্র মাটি না পেয়ে প্রকল্পের কাজ দ্রæত শেষ করতেই ঠিকাদার এ উদ্যোগ নিয়েছে। নদী থেকে অবৈধ ভাবে ঠিকাদার মাটি কেটে প্রকল্পে দেয়ার বিষয়ে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হয়েছে, এমন প্রশ্নে ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ট নুর ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি। অপর দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী গত ১৫ মে রাতে নদীতে মাটি কাটার সময় শ্রমিকদের মারপিট করাসহ মাটি কাটা বন্ধ এবং ভেক্যুমেশিন আটকে দিলেও পরদিন পেশী শক্তির প্রভাব খাটিয়ে তারা আবারো নদী থেকে মাটি কাটা শুরু করে বলে স্থানীয় লোকজন জানান। এলাকাবাসী অবিলম্বে আত্রাই নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধের দাবি জানান