বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইটিতে নতুন এবং একটিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সেখ ওয়াহিদুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খাতুন নির্বাচিত হয়েছেন।
চিতলমারীতে চেয়ারম্যান পদে আবু জাফর মোঃ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মল্লিক নির্বাচিত হয়েছেন। মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান পদে শাহিনুল আলম ছানা পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ নজরুল ইসলাম মিল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রীনা পারভীন নির্বাচিত হয়েছেন।