• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাউফলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মোশারেফ হোসেন খান

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

মোঃ ফোরকান, বাউফল, জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের সহ:সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান।

আনারস প্রতীকে মোশারেফ হোসেন ৪২৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার (ঘাড়া) পেয়েছেন ৩০১০১ ভোট।

এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান (উড়োজাহাজ) ৫০৫০৫ ভোট তার নিকটতম প্রতিদ্বদ্বী মোঃ মাহামুদ রাহাত জামশেদ পেয়েছেন (তালা) ৩৭৭১৪ ভোট এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী মরিয়ম বেগম নিসু (হাঁস) পেয়েছেন ৫০৩৭১ ভোট এবং তার প্রতিদ্বদ্বী প্রার্থী ঝর্না বেগম ( প্রজাপতি) পেয়েছেন ৩৮৮৫২ ভোট।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। পরে ভোট গণনা শেষ হয় রাত ১১টার দিকে এবং ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category