• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ধামইরহাটে রুপসী বাংলা ফিডের মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ শনিবার, ১ জুন, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামাইরহাটে ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড’র রুপসী বাংলা ফিড ব্যবহার বিষয়ে ‘মৎস্য চাষী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড’র মৎস্য খাদ্য পরিবেশক প্রতিষ্ঠান মদিনা এগ্রো খাদ্য ভান্ডারের আয়োজনে ৩১ মে বেলা ১১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মিলনায়তনে পরিবেশক প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছোয়া গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ টিপু সুলতান। এ সময় ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ শফিউল্লাহ রূপসী বাংলা ফিডের গুনাগুন, বিভিন্ন প্রজাতির মাছের ক্ষেত্রে এটির ব্যবহার, বাজার চাহিদা, মাছের ম‚ল্যের সঙ্গে খাদ্য মুল্য সামঞ্জস্য, লাভজনক প্রজাতির মৎস্য চাষ, ইত্যাদি বিষয়ে বর্ণনা তুলে ধরেন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন সংস্থার এজিএম মাহবুবুর রহমান, সিনিয়র এরিয়া ম্যানেজার নাজমুল হক, মার্কেটিং অফিসার রবিউল ইসলাম, রূপসী বাংলা ফিড পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল হক, রুহুল আমিন, মেহেদী হাসান, মো. মোসলেম উদ্দিন প্রমুখ। কর্মশালায় মৎস্য ব্যবসায়ী, মৎস্যচাষী ও মৎস্যজীবি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category