• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় অভিভাবকদের নিয়ে আশা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ৩ জুন, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আশা শিক্ষা কর্মসূচির আওতায় মালঞ্চি ব্রাঞ্চের উদ্যোগে উপজেলার লক্ষণহাটী স্কুল এন্ড কলেজ পাঠদান কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ.কে.এম শরিফুল ইসলাম লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার সেলিম রেজা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশা নাটোর জেলার সিনিয়র এডুকেশন অফিসার আলমগীর হোসেন,এডুকেশন অফিসার মুজতানিবা জাহান মাশরেকা ও উপজেলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রোজ।

মতবিনিময় সভায় আশা’র কর্মকর্তারা জানান, আশা শিক্ষা কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ৬৪টি বিদ্যালয়ে ১৯২টি শিক্ষা কেন্দ্র রয়েছে। সংস্থাটির শিক্ষা কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৫ হাজার ৫৫৩ জনসহ সব মিলিয়ে ৪ লাখ ৮৫ হাজার ৪২৬ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বক্তারা আরও জানান, আশা ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশের সকল জেলায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ২০১১ সাল থেকে শিশু থেকে ২য় শ্রেণি, ২০২০ সাল থেকে ৩য় থেকে ৫ম শ্রেণি এবং ২০২৩ সাল থেকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category