বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের শরন খোলাহাসপাতাল সহ স্থানীয় ক্লিানক ভর্তি করা হয়েছে।
এলাকা বাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত আটটার দিকে চেয়ারম্যান প্রার্থী আনারস এর সমর্থক উপজেলা বিএনপির আহবায়ক মতিউর রহমান খান দলবল নিয়ে শরনখোলা বাজারে গন সংযোগ করার সময় দোয়াতকলম প্রর্থির সমর্থকদের সাথে বাক বিতান্ডায় ধাওয়া পাল্পা শুরু হয়। এসময় দোয়াত কলম প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন ঘটনা স্থলে গেলে তাকেও মারধর করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে । পরে স্থানীয়রা তাকে উদ্বার করে। এ সংঘর্ষে দুই পক্ষের কমবেশী ১৫ জন আহত হয়েছে। আহতদের শরনখোলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে আহত মাসুম ফরাজির ভাই সগির ফরাজি গভির রাতে মুঠোফোনে বলেন, দোয়াত কলমের সমর্থকরা আনারশের সমর্থকদের অতকিত হামলা করে আমাদের ১০/১২ জনকে আহত করেছে। আহতদের মধ্যে ৭/৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আহত মাহাবুব মোল্লার ভাই মুসফিকুর রহমান জানান, রাত আটটার দিকে দোয়াত কলমের গন সংযোগে গেলে বিএনপির আহবায়ক খান মতিউর রহমান ও মিজান এর নেতৃত্বে এক দল আনারশের সমর্থক দোয়াত কলমের সমর্থক ও প্রার্থীকে মারধর করে একটি ঘরে াটকিয়ে রাখে পরে সেখান থেকে নেতা কর্মীরা তাকে উদ্বার করা হয়্ এসময় দোয়াত কলমের ৮/১০ জন আহত হয়। আহতদের শরণখোলা ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে দোয়াত কলমের প্রার্থী আসাদুজ্জামান মিলন ১১ টা ৫৯ মিনিটে মুঠোফোনে বলেন আমি সহ আমার ৮/১০ নেতা কর্মীকে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে। এবিষয়ে শরনখোলা থানার ওসি কে এম মোঃ কামরুজ্জামান কে ১২ টা থেকে ১২ টা ২৫ মিনিট পর্যন্ত ০১৩২০১৪১৩৩৫ নম্বরে ফোন দিরেও তিনি ফোন রিসিভ করেনি।