• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে ঘূর্ণিঝড়ে দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । বুধবার দুপুরে সুন্দরবন মুক্ত স্কাউট দলের উদ্যোগে ডক্টরস ফর ডক্টর ফোরামসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন মুক্ত স্কাউট দল বাগেরহাট শাখার সভাপতি শেখ হায়দার আলী বাবু, সুন্দরবন মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, স্কাউট লিডার শেখ তানজির হোসেন, সৈয়দা তৈফুন নাহার, মোঃ সাজ্জাদ হোসেন, ফয়সাল হাওলাদার ও প্রকাশ চন্দ্র পালসহ স্কাউট দলের সদস্যরা ।
খাদ্য সহায়তার মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, তেল, চিনি, লবণ, পিয়াজ, চিড়া, মুড়ি,শুকনা ঝাল, গ্যাস লাইট,মোমবাতি, স্যালাইন ও সাবান।

জেলা সাধারণ সম্পাদক সাকির হোসেন বলেন, ঘূর্নিঝড়ের পর দুর্গত এলাকায় খাদ্য সংকট দেখা দেয় । অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে । এ অবস্থায় সংগঠনের পক্ষ থেকে খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয় । আমরা অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করলে ডক্টরস ফর ডক্টর ফোরামের অন্যতম সদস্য ডেন্টিস্ট্রি প্রাভা হেলথ এর কন্সালট্যান্ট ডা. লুবনা শারমিন ও অন্য কয়েকজন শুভাকাঙ্ক্ষী আর্থিক ভাবে সহযোগিতায় এগিয়ে আসে । আমরা সকলের সহযোগিতায় যাতে কমপক্ষে ১৫ দিন একটি পরিবারে খাবারে কোন সংকট না থাকে সে জন্য বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার প্রত্যন্ত ঘষিয়াখালি ও রামপালের মল্লিকেরবেড় গ্রামের শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেছি । সুন্দরবন মুক্ত স্কাউট দল সব সময় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category