• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় রাজশাহীতে সোনাদীঘির কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের জন্য নির্ধারিত স্থানের সামনের রাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর পরিবেশবাদী সংগঠন পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, ভঙ্গী নৃত্য শিল্পালয় ও বারসিক যৌথভাবে নাগরিক সমাজের ব্যানারে এ শোক সভার আয়োজন করে।

যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন’র সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহবায়ক মাহবুব টুংকু, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, বারসিকের গবেষক শহিদুল ইসলাম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, ভঙ্গী নৃত্য শিল্পালয়ের সাধারণ সম্পাদক রবিন শেখ প্রমূখ।

শোক সভায় পরিবেশবাদীরা রাজশাহীতে বৃক্ষ হত্যা বন্ধ করার দাবি জানান এবং হুশিয়ারি দেন যে যদি রাজশাহীতে আর কোন বৃক্ষ হত্যা করা হয় তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category