এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক বিক্রি-সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে, আহতদের মধ্যে ১৭/১৮জনকে চিকিৎসা দেয়ার কথা জানা গেছে বিভিন্ন মাধ্যমে থেকে।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ নুরু মার্কেটের পশ্চিম প্রান্তে এ ঘটনা ঘটে বলে প্রত্যেক্ষ দর্শিরা জানিয়েছেন।।
পাওয়া সূত্রে জানা গেছে, খাগরিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন এবং একই ওয়ার্ডের নাসির উদ্দিনের মধ্যে এই সংঘর্ষ সূত্রপাত: হয়। স্থানীয় অধিবাসীরা জানায়, দেলোয়ার মাদক ব্যবসায় বাধা দিলে নাসিরের সাথে বিবাদ ঘটে, এ থেকে সংঘর্ষ শুরু হয়।
ঘটনাস্থলে পুলিশের একাধিক দল অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন বলে পুলিশ সূত্র জানায়।
রাতভর থেমে সংঘর্ষ চলার খবর ও পাওয়া গেছে।
ঘটনার পরদিন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে একাধিক সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে।।