• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় ঈদুল আয-হা উপলক্ষে শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে শিল্পপতি সোহাগের আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আসন্ন ঈদুল আয-হা উপলক্ষে নিজস্ব অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক শিল্পপতি সোহাগ। ১০ নং নূরুল্যাবাদ ইউপি’র দোডাঙ্গী গ্রামের কৃতি সন্তান আজিজুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশ ও বিদেশে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন।

তিনি সর্বশেষ অর্থনীতি বিষয়ের উপর লেখাপড়া শেষ করে সফল উদ্যোক্তা থেকে শিল্পপতিতে আসীন হয়েছেন। যিনি বাংলাদেশের মৃধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। কানাডাতেও তার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর ও দুবাই সহ বেশ কিছু দেশে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে জানাগেছে।
মৃধা গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশের পাশাপাশি কানাডা, সিঙ্গাপুর এবং দুবাইয়ের মত দেশে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। দেশ ও দশের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি নওগাঁ-৪ আসনের সাধারণ আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ ৪ মান্দা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ ব্যাপারে সোহাগ জানান, আসন্ন ঈদুল আয-হা নির্বিঘ্নে উদযাপন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শনিবার দিনব্যাপী শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরও জানান যে, মান্দায় সরকার বিরোধী আন্দোলনে নিহত বাবুল কারিগরের পরিবারসহ রামনগর গ্রামের অসহায় কর্মহীন বিএনপি কর্মী ছাড়াও অন্যান্য অস্বচ্ছল পরিবারের মাঝে আমার পক্ষে এসব আর্থিক সহয়তা পৌঁছে দেন নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম- আহ্বায়ক আনোয়ার হোসেন শাহ এবং নূরুল্যাবাদ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category