বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জমি জমা নিয়ে মারপিটের ঘটনায় থানায় মামলা করায় বাদীকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। জানা যায় উপজেলা পাহাড়পুর ইউপির নুনুজ (মৃধাপাড়া) গ্রামের মৃত রহমান এর ছেলে আবু মুছা ও তার বড় ভাই সোবাহান এর মৃত রহমানের বড় ভাই আব্দুর রহিম এর সংঙ্গে জমি জমা নিয়ে বিবাধ চলছিল। এর এক পর্যায় গত ২৪/৫/২০২১ইং তারিখে মারপিটের কারণে আব্দুর রহমান মাষ্টারের স্ত্রী সুমাইয়া বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
মামলার আসামীরা হলেন নুনুজ মৃধা পাড়ার জিল্লুর রহমানের ছেলে আবু তাহের(২২) আব্দুর রহিমের ছেলে আসলাম মৃধা(৩৮)মৃত কিয়ামত মৃধার ছেলে রহিম মৃধা(৬৮)রহিম মৃধার ছেলে জিল্লুর রহমান(৪৫)ও তার বড় ভাই আব্দুর রউফ। উক্ত মামলায় আসামীদের থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। জামিনে এসে মামলার জের ধরে আসামীরা গত ২১জুন ২০২১ইং তারিখে আব্দুর রহমানের বর্গা চাষি আব্দুল জলিল ও তার স্ত্রী শেফালী বেগমকে মারপিট করে জমি দখল ও পুকুরের মাছ জোর করে তুলে নিয়ে যায়।
এসময় মৃত রহমানের ছেলে সোবাহান ও ছোট ভাই আবু মুছা বাধাদিলে তাকেও মারপিট করে। এব্যপারে সোবাহান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।সরেজমিনে আজাহার আলী,রাসেল,মোকারম হোসেন সহ এলাকাবাসী বলেন আব্দুর রহমান মাষ্টার ও আব্দুর রহিম দুই ভাইয়ের মধ্যে পারিবারিক ভাবে জমা জমি নিয়ে বিরোধ চলছে। তারা আরো বলেন আব্দুর রহমান মাষ্টারের ছোট ছেলে মেয়ে রেখে অনেক আগে মারা যায়।
এর পড় থেকে আব্দুর রহিম ও তার ছেলেরা তাদের উপর নির্যাতন ও ধানী জমি,পুকুর দখলের চেষ্টা করছে। বর্তমান মাঠের ফসলের ক্ষতি ও বাড়ীর গরু ছাগল সহ বিভিন্ন ক্ষতি সাধন ও হুমকি দিয়ে আসছে। পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর বলেন তাদের পারিবারিক দন্ধ দীর্যদিন ধরে চলছে। একাধীকবার দুই পক্ষকে ডাকা হয়েছিল কিন্ত আব্দুর রহিম কোন কাগজ পত্র নিয়ে হাজির হয়না জন্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি।
বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান বলেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। আমি তদন্ত করে দেখেছি আব্দুর রহিম এক জন খারাপ প্রকৃতির লোক। তারা কোন কাগজ পত্র না এনে তাদের সাথে ঝামেলা করে।