• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

লালপুরে পদ্মার চরে দেখা মিলল রাসেল’স ভাইপার, এলাকাজুড়ে আতঙ্ক

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মার চরে বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে। এতে চরাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২২জুন) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নসাড়া চরের বাদামের জমিতে চারটি সাপের দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় কৃষকরা। কৃষকরা জানান, ওই চরে ৭/৮ জন কৃষক বাদাম উঠাতে যান। এসময় তারা বাদামের জমিতে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পিটিয়ে মেরে ফেলেন। এনিয়ে পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানান তারা।

এবিষয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজজাদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাসেলস ভাইপার আমাদের রক্ষা করতে হবে। এটা বিষাক্ত সাপ। এনিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। জমিতে কাজ করার ক্ষেত্রে ফুলহাতা শার্ট, জিন্স প্যান্ট ও বুট জুতা পরিধানের পরামর্শ দেন তিনি।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন বলেন, সাপে দংর্শন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টি ভেনাম রয়েছে।রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category