• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
গত সাত দশকেরও বেশি সময় ধরে গৌরবোজ্জ্বল পথচলার সর্ববৃহত রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ জুন) বেলা ১১টায় মেলান্দহ উপজেলা আওয়ামীলীগ বর্ণাঢ্য র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এর আগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করে দলটি।

মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’ র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জিন্নাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ মেলান্দহ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল হালিম, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন লিচু, বীরবীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, নাংলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুল ইসলাম মাফল, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মনোহর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শাওন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দীর্ঘ ৬ বছরের নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নব উদ্যোমে সংগঠিত হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এক নবতর সংগ্রামের পথে যাত্রা শুরু করে আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category