• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহে এইচ এসসি পরীক্ষা কেন্দ্রে প্রভাষকসহ ১০ শিক্ষার্থী বহিস্কার

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল,ময়মনসিংহ:
ময়মনসিংহে এইচ এসসি পরীক্ষা কেন্দ্রে প্রভাষকসহ ১০ শিক্ষার্থী বহিস্কার করা হয়েছে। গতকাল রবিবার সকাল সোয়া ১০টার দিকে জেলার ভালুকা উপজেলার মাহমুদপুর সাহেরা সাফায়েত কল্যাণ কলেজে এই ঘ টনা ঘটে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনূর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এইচএসএসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় প্রভাষক সাদিকুর রহমান এবং উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

জানাযায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি। এবারের পরীক্ষায় ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোনার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category