• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কচুয়ায় মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শেখ মনিরুজ্জামান নির্বাচিত

দিনকাল বিডি ২৪ / ১৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

বাগেরহাম প্রতিনিধি:
কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে শেখ মনিরুজ্জামান শ্রেষ্ঠত্বের সম্মাননা পেয়েছেন।
৪ই জুলাই(বৃহস্পতিবার) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান এর হাতে পুরস্কার তুলে দেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী,কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,কচুয়া উপজেলা সমবায় কর্মকর্তা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য এদিন শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক।

এদিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মনিরুজ্জামান ঝুমুর,কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সহ মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category