• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাউফলে বিদ্যুৎ গ্রাহকদের ঝাড়ু মিছিল

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত বিল আদায়, লোডশেডিং ও লো ভোল্টেজ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদ্যুত গ্রাহকরা ঝাড়ূ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার বেলা সাড়ে বারোটার দিকে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের মূল ফটকের সামনে অর্ধশতাধিক গ্রাহক বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকমাস ধরে বাউফলে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং ও লোভোল্টেজের কারণে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দিয়ে বন্ধ রাখা হয় বিদ্যুত সরবরাহ। বিদ্যুত থাকলেও বৈদ্যুতিক পাখা ঘোড়ে না। এ অবস্থায় মাস শেষে বিলের অংক দেখে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ ব্যবহারের ইউনিট যোগ বিয়োগে রয়েছে অনেক ফাঁড়াক দেখা যায়। মিটার রিডিং না দেখে বিদ্যুত বিল তৈরি করে গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।

একাধিক গ্রাহক সাংবাদিকদের জানান, হয়রানী বন্ধের জন্য বিদ্যুৎ অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ব্যবহার করেন। কোনো সমাধান না দিয়ে জরিমানার ভয় দেখিয়ে মনগড়া বিল আদায় করেন। এ কারু মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। গ্রাহকদের হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

বাউফল পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মজিবুর রহমান চৌধুরি বলেন, যেসকল গ্রাহকের বিল নিয়ে অভিযোগ আছে সেগুলো আগামী মাসের সঙ্গে সমন্বয় করা হবে। আর লোডশেডিং লোভোল্টেজের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category