• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর পৌরসভার একটি বৃহৎ ড্রেন নির্মান কাজের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর মঙ্গলবার পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে ড্রেনটির পূর্ণ নির্মান কাজের উদ্বোধন করেছেন। তিনি পৌর মেয়র প্রার্থী থাকা কালীন সময়ে এই ড্রেনটি পূর্ণ নির্মান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি মোতাবক ১ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ৫৪০ মিটার ড্রেনটির পূর্ণ নির্মান কাজ শুরু করা হয়েছে। ড্রেনটি হলদিবাড়ি রেলওয়ে কলোনির পশ্চিম পাশ দিয়ে তিলাই নদী পর্যন্ত বিস্তৃত। এই ড্রেন দিয়ে কলোনির দূষিত ও ময়লা বাহিত পানি নিষ্কাশিত হবে।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম,পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক,সাংবাদিক এম এ আলম বাবলু সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন বলেন,তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রুপান্তরিত করতে চান। এ জন্য তিনি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category