• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৭০ হাজার টাকার বেতনে চাকরী করে এখন ইউপি চেয়ারম্যানের ড্রাইভার দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যানের বিরুদ্বে ইউএনওর কাছে অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ আড়াই মাসেও কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন

Reporter Name / ২৬০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের চেয়ারম্যান শামসুর রহমান মল্লিক ও তার দূর সম্পর্কের ভাইপো ও জামাতার বিরুদ্বে ট্রাংকি বিক্রি, রাস্তার কাজ না করে টাকা উত্তোলন, ইউপি সদস্যদের ২৪ মাস ইউনিয়ন পরিষদ থেকে সম্মানী ভাতা প্রদান না করা, প্রত্যয়ন পত্র, ওয়ারেশ কায়েম সনদ প্রদানে অতিরিক্ত টাকা নেওয়া সহ নানা অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে। ১৯ এপ্রিল ২০২৪ তারিখ উপজেলা নির্বাহী অফিসারে বরাবর দূর্নিতীর ফিরিস্তি টেনে আবেদন করেছে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিম মোল্লা ।

ইউপি চেয়ারম্যানের ভাইপো ও জামাতার বিরুদ্বে মাদক ব্যাবসা সহ নানা অভিযোগ উঠেছে । তারা অল্পদিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এলাকাবাসী বলছে এই অল্লদিনে তারা দুজনে কোটি পতি হয়েগেছে। এক এক জনে ৪ লাখটাকার মটর সাইকেল ২ লাখ টাকার আইফোন ৩০ কোটি টাকার বাড়ী করেছে মনে হয়েছে তারা আলাউদ্দিনের চেরাগ পেয়েছে। এলাকাবাসী বলছে সরকারের গোয়েন্দা সংস্থা তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
দৈবজ্ঞহাটি ইউনিয়নের ২ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ আজিম মোল্লা বলেন, ২০২১ ২৮ আক্টোবর আমরা শপথ গ্রহন করার পরথেকে চেয়ারম্যান জনাব শামদুর রহমান মল্লিক তার একান্ত ঘনিষ্ট ও সহযোগী ইউপি সদস্য আছাদুজ্জামান আহাদ, মাসুদ পারভেজ সাগর, সুজন মল্লিক, গ্রাম পুলিশ আবজাল ও চেয়ারম্যানের জামাতা সবুজ-দের সহায়তায় বিভিন্ন দুর্নীতি ও অনয়িম শুরু করে । এর প্রতিবাদ করতে গেলে আমাদের কে হুমকী ধামকী সহ অকথ্য ভাষায় বকা বকী করে। আজিম আরো বলেন, চেয়ারম্যান ও তার সহযোগীরা মিত্র ডাঙ্গা গ্রামের এন্তাজ শেখের বাড়ী হতে তোরাপ মোল্লার বাড়ী পর্যন্ত ইটের সোলিং সংস্কার, আলকাজ শেখের বাড়ী হইতে নজু খান এর বাড়ী পর্যন্ত মাটি দিয়ে রাস্তা এই ২ টি প্রকল্পে কিছু ধুলো বালি , ২০ হাত ইটের কাজ করে ৩ লক্ষটাকা উত্তোলন করে টাকা আত্মসাৎ করেছে। চেয়ারম্যান এর ভাতিজা সুজন ১নং ওয়ার্ড এর রতন কুমার শীল এর নিকট থেকে টেংকি বাবদ মোটা অংকের টাকা নিয়ে তাকে ট্রাংকী দিয়েছে। ওয়ারেশকায়েম সনদ বাবদ ৩০০ থেকে ৫০০/টাকা, প্রত্যয়ন পত্র বাবদ ৮০ টাকা গ্রহন করে। সে সময় ইউপি সদস্যরা প্রতিবাদ করতে গেলে তাদের হুমকী ধামকী দেয় চেয়ারম্যানের বাাহনীর ভয়ে আমরা কেউ মুখ খুলতে সাহস পাই না। চেয়ারম্যান সাধারন জনগনের কাছ থেকে দিনমজুর, ভিক্ষুক ও সাধারন খেটে খাওয়া মানুষের কাছ থেকে অতিরিক্ত ট্রাক্স গ্রহন করেন। যারা ট্রাক্স দিতে অপারোগতা প্রকাশ করে তারা নাগরিকতা সনদ, ওয়ারেশ কায়েম সনদ সহ ইউপির কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তিনি বলেন,সাসিক সভার খাতায় ইউপি সদস্যরা ফাকা রেজুলেশন স্বাক্ষক করতে বাদ্য করে। পরে ফাকা রেজুলেশনে নিজের মত করে রেজুলেশন লিখে নেয়। ইউনিয়ন পরিসদের আয় ব্যায়, বরাদ্দ সম্পর্কে কোন প্রশ্ন করলে তিনি কোন প্রশ্নের জবাব দিতে বাধ্য নয় বলে জানায়। তিনি কোন হিসাব কারো কাছে না দিয়া নিজ ইচ্ছামত আয়ব্যায় করেন। এসব বিষয়ে ইপজেলা নির্বাহী বরাবর আবেদন করেও কোন সুরাহ পাই নি।

সংরক্ষিত ইউপি সদস্য কারিমা সুলতানা বলেন যেখানে ইউপি সদসরা বসার জায়গা পায়না এর ওর রুমে বসতে হয় আর সেখানে চেয়ারম্যানকে মটর সাইকেলে করে আনা নেওয়া করে তাকে চেয়ারম্যানের পাশের রুম ব্যাবহার করতে দেয় । সে তো পরিষদের কোন কর্মচারী না।
এদিকে মিত্র ডাঙ্গা গ্রামের সালমা বেগম বলেন আমাদের এই রাস্তায় শুনেছি ১ লাখ টাকা বরাদ্ব হয়েছে কিন্তু কোন কাজ হয়নি বৃষ্টির সময় রাস্তায় কাদার কারনে চলাফেরা করতে পারিনা ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না । একই গ্রামের শিউলি বেগম বলেন,গত দুই বছর ধরে এই রাস্তায় কখনো কাজ হয়নি চলা ফেরা করেতে খুব কষ্ট হয়। এলাকার তানজিলা বেগম বলেন আমাদের এই রাস্তায় একলক্ষটাকা বরাদ্ব হলেও কোন কাজ হয়নি।
মিত্র ডাঙ্গা এলাকারকৃষক মিশর হাওলাদার বলেন আমাদের এই রাস্তায় শুনেছি ২ লক্ষটাকা বরাদ্ব হয়েছে দুই হাজার টাকার ও কাজ করায় ন্।ি একদিন দুই জন লোক এনে কাজ করিয়েছে । এলাকার বৃদ্ব আকব্বর শেখ বলেন এই রাস্তায় দুই লাখ টাকা বরাদ্ব হয়েছে দুই জন লোক মাত্র দুই দিন কাজ করেছে আপনারা দেখেন রাস্তার অবস্থা।

মিত্রডাঙ্গা গ্রামের গৃহিনী বিউটি রানী মন্ডল বলেন আমার একটা রেশন কাড ছিল তা চেয়ারম্যান কেটে দিয়েছে এখন অমি অসহায় অবস্থায় দিনযাপন করছি। রহিমাখাতুন বলেন আমি ও আমার স্বামী মানুষের বাড়ী ক্জা করে খাই চেয়ারম্যান আমার রেশন কাডটি কেটে দিয়েছে এখন আমরা খুব কষ্টে আছি। ভ্যান চালক অহেদ শেখ বলেন, আমি একজন ভ্যান চালক আমার একটি চালের কাড ছিল তা চেয়ারম্যান কেটে নিয়ে গেছে।
ভিক্ষুক মোজাহের শেখ বলেন,আমি ভিক্ষাকরে খাই আমার ট্রাক্স ধরেছে দুই শত টাকা আমি দিতে পারি নি তাই আমি পরিষদ থেকে কোন সুযোগ সুবিধা পাই না।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কিসলুর রহমান খোকন বলেন, চেয়ারম্যানের অত্যাচার চলছে তা সাধারন জনগন মেনে নিতে কষ্ট হচ্ছে। তিনি অতিরিক্ত ট্রাক্স আদায় করছে। ইউপি সদস্য আসাদের মাধ্যমে ৫/৭ হাজার টাকাকরে পানির টেংকি বিক্রি করেছে।তার ভাইপো ও তার মটর সাইকেল বহনকারী সুজন মল্লিক এক সময় ছাগল বেচাকেনা করে সংসার চালাতে হতো আর এই তিন বছরে সুজন আলাউদ্দিনে চেরাগ পেয়েছে সুজন এখন ৪ লাখ টাকার মটর সাইকেল ,২ লাখটাকার আইফোন,৩০ লক্ষটাকার বাড়ী করেছে এটা কি করে সম্ভব । তিনি সরকারের গোযেন্দা সংস্থাগুলোকে তদন্ত করে সুজনের টাকার উচ্ছ বের করার আহবার জানান।

এদিকে চেয়ারম্যানের মটরসাইকে চালক ও ভাইপো সুজন মল্লিক বলেন, আমার বিরুদ্বে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পুন্ন ভাবে মিথ্যা বানোয়াড ভিত্তিহীন। আমি ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত চিটাগং এ আমি একটি কোরিয়ান কম্পানিতে জব করতাম সেখানে আমার ৬৯হাজার ৯শত ৩৪ টাকা বেতন ছিল যার সকল প্রমান পত্র আমার কাছে আছে। পাশাপাশি আমার একটা মাল্টিপারপাস সমবায় সমিতি ছিল। আমি এই সংস্থার সভাপতি ছিলাম। আমার যাত্রা সেখান থেকে শুরু। এ সময় তিনি সাংবাদিকদের হুমকির শুরে বলেন আমার বিরুদ্বে যদি কোন কিছু লেখা হয় তাহলে আমি মানহানি মামলা করবো।

দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান মল্লিক প্রায় তিন বছর চেয়ারম্যান হয়েছে এই তিন বছরের মধ্যে এমপি মহদয়ের বরাদ্দ কৃত টাকার কোথায় কি রাস্তা , ঘাট, পোল কালভাট কোথায় কিভাবে করেছে তা আমরা জানতে পারিনি। তিনি পকেট কমিটি করে কোন কাজ না করে এসব বাদ্বকৃত টাকা আত্মসাদ করেছে যা তদন্ত করলে বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, পরিষদ থেকে নাগরিক সনদ, প্রত্যয়ন পত্র, ট্রাক্সসহ পরিষদের সেবা নিতে গেলে অতিরিক্ত টাকা নেয়া হয়। চেয়ারম্যানের গেতি ভাইপো সুজন মল্লিক দৈবজ্ঞহাটি বাজারে গরু ও ছাগলের দালালী করতো। সে কি করে ৩০ লক্ষটাকার বাড়ী , ৪ লাখ টাকার মটরসাইকেল ২ লাখ টাকার আইফোন ব্যাবহার করে।

এদিকে চেয়ারম্যান মোঃ সামছুর রহমান মল্লিক এর বড় ভাই মোঃ মোজাহের মল্লিক এই প্রতিবেদককে বলেন, চেয়ারম্যানের ড্রাইভার আমাদের গেতি ভাইপো সুজন মল্লিক ১৯ সালে করনা শুরু হলে চিটাগং থেকে বাড়ি চলে আসে। কোন কাজ না পাওয়ার কারনে স্ত্রী নিয়ে খেয়ে না খেয়ে দিন যাপন করছিল এসময় আমি ও তাদের চাল কিনে দিয়েছি। এক দিন তার বাবা ও মা আমার কাছে অনুনয় বিনয় করে বলে সুজন কে একটা কাজ দেওয়ার জন্য আমি তখন আমির ট্রোকের হেল্পার হিসাবে ডেইলি বেতনে কাজ দি । সে ছয়মাস আমার ট্রাকে কাজ করেছে ছয় মাসে আমাকে এক টাকাও দেয়নি। একদিন বাগেরহাটে জেলা সদরে আমার ট্রাকটি ফেলে রেখে চলে যায়। পরে আমার ভাই চেয়ারম্যান হলে সে এলাকায় এসে ভাইয়ের ড্রাইভার হিসাবে কাজ শুরু করে। তিনি আরো বলেন চিটাগং থেকে বাড়ীতে আসার পর গরুর দালালী ও করতো। তার বাবা ও গরুর দালাল ছিল।

এবিষয়ে দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুর রহমান মল্লিক বলেন, আমার বিরুদ্বে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন ভাবে মিথ্যা ও বানোয়াড একটি মহল আমাকে হেয় করার জন্য বিভিন্ন ধরনের কুতসা রটাচ্ছে। চেয়ারম্যানের একার কিছু করার সুযোগ নেই। কমিটির মাধ্যমে সকল কাজ করতে হয়।

এবিষয় কথা বলার জন্য শনিবার বিকাল ৫ টা ৫২ মিনিটে ০১৩২২৮৮৪১৮৭ নম্বর মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার এস, এম, তারেক সুলতান কে ফোন দিলে তিনি মোবাইল রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category