• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে হল রুম সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, তাতীহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তিন জন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category