এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
পুরো চট্টগ্রাম উত্তাল হয়ে পড়েছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ সমাবেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ।
রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে তারা।
এসময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগান দেয়া হয়। তবে, সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
কোটা আন্দোলনে সংঘর্ষে গত ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত সরকারি হিসাবে দেড় শ’ মানুষের প্রাণহানি, সংঘর্ষ থামার পর শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাগাতার কর্মসূচির মধ্যে এবার সরকার পতনের এক দফা দাবি প্রকাশ করা হলো।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (বেলা সাড়ে ১১ টা) পর্যন্ত ছাত্র-জনতার পদভারে পুরো এলাকা ভারী হয়ে রয়েছে।