• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপাসনালয় ভাংচুর নির্যাতন হলে তাকে আইনের আওতায় আনা হবে বিএনপি নেতা এম, এ সালাম।

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

মোঃ কামরুজ্জামান বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সমন্বয়ক এম,এ সালাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন বিভিন্ন স্থানে পথসভা করেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির এ নেতা।

এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শমশের আলী মোহন, আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, নাসির আহমেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুর ইসলাম, সদর উপজেলা বিাএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, কৃষখ দলের সভাপতি আসাফুল দৌলা জুয়েল , জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আয়ুব আলী মোল্লা বাবু, স্বেচ্ছা সেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী সাদ্দাম দিপসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় এম এ সালাম বলেন, আমাকে জননেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশনা মেনে আমরা বাগেরহাটে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করবো। আমরা কোন ধরনের অরজগতা করবো না, আপনারা যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড দেখবেন সেখানেই তা প্রতিহত করবেন এবং বাগেরহাট জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।

তিনি আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপাসনালয় ভাংচুর, কারো বাড়িতে হামলা-ভাংচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। কেউ এমন ঘটনা ঘটালে দল দায়ভার নেবে না এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় এম এ সলাম বাগেরহাট সদর হাসপাতালে আহত নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের দেখতে যান ও তাদের খোজ খবর নেন। পরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, বাগেরহাট সদর সার্কেল, বাগেরহাট সদর মডেল থানা ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category