এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
দেশের অতি গুরুত্বপূর্ণ জেলা ও বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলা সহ আনুপাতিক হারে অন্যান্য উপজেলা গুলোতে ও বর্তমান পরিস্থিতি দেখে দলের অনেক ভাই,বোন-বন্ধু আমার লিখে জানাচ্ছেন যে, বিএনপি’র গুটি কতেক সুবিধাবাদী নেতার পৃষ্ঠ পোষকতায় দলের মধ্যে বিগত সময়ের বেশ কিছু সন্ত্রাসী ডুকে পড়ে বিএনপি’র ক্ষতি করার ষড়যন্ত্রের মিশন সাকসেস করার কাজে মত্ত থেকে গাম-গঞ্জ, রাস্তা-ঘাট সহ সর্বোত্র অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে! এতে তারা সহ অন্যান্য বিএনপি’র সাধারণ নেতা-কর্মীরা কোনঠাসা হয়ে পড়ে থাকতে বাধ্য হচ্ছে! অনেকেই প্রশ্ন রেখে জানতে চান্- বিগত ১৭ বছর আজকের এই দিনের এবং এই সময়ের জন্য কি নিজেদের অস্তিত্ব বিলিন করে বিএনপি কে আগলে ধরে রেখেছিলেন?
প্রতি উত্তরে তাদের উদ্দেশ্যে বলা বাহুল্য যে, আরো একটু অপেক্ষা করে যেতে হবে দলীয় ভাই, বোন-বন্ধুরা। তারেক রহমান দলের হাল ধরে নিলে দেশের সব কিছু-ই পাল্টে যাবে। তখন আর কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ।
তবে, এখন চট্টগ্রামের সর্বোত্র বিশেষ করে মীরসরাই উপজেলার অধিকাংশ এলাকার রাস্তা-ঘাট সহ সর্বোত্র বিএনপি নামধারী কিছু নেতা পাতি নেতার নের্তৃত্বে যে গুলো হচ্ছে সেটা কখনো দলের নিবেদিত প্রাণ নেতা-কর্মী সহ বিএনপি সমর্থিত সাধারণ মানুষের মধ্যে কারো কাম্য ছিলো না।
অনেকেই অনেক ভাবে, অনেক কষ্ট ও অনেক ত্যাগ স্বীকার করে অনেকেই বেঁচে আছেন আল্লাহর অশেষ রহমতগুনে আজকের/বর্তমান সময়ের এই গুলো দেখার জন্য নয়!
এখনো সময় আছে বিএনপি’র সৎ ও নিবেদিত দায়িত্ববান নেতারা যদি দলের লাগাম টেনে না ধরনের তাহলে আবার ও সেই বিগত জীবনের ফেলে আসা দুঃখ-দুর্দশার স্মৃতিময় দিনগুলো তাড়া করবে সুযোগ সন্ধানী ছাড়া প্রায় সকল নেতা-কর্মীকে।