এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র প্রাণ পুরুষ, সীতাকুণ্ডের সর্ব শ্রেণী ও পেশার মানুষের কাছে স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং পুরো উত্তর চট্টগ্রামের বিএনপি’র রাজনৈতিকাঙ্গনে ‘কিং’ খ্যাত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক- আহবায়ক আসলাম চৌধুরী (এফসি এ) এখনো কারাগারের অন্ধকার প্রকোষ্টে মানবেতর দিন-রজনী পার করে আসা সত্যি দুর্ভাগ্য জনক হিসেবে আখ্যায়িত করেছেন হাজার হাজার বিএনপি’র সাধারণ নেতা-কর্মীরা।
বিগত যে সরকার (শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার) এর রোষানলে পড়ে সরকার কে হটানোর জন্য ‘মোসাব’ (একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী) এর সাথে গোপনে যোগাযোগ রাখছেন মর্মে মিথ্যা ও ভিত্তি হীন অভিযোগ সাপেক্ষ তাকে গ্রেপ্তার করিয়ে সেই যে কারাগারে বন্দী করে রেখেছে তা আজ প্রায় ১২ বছরের মতো হবে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।
অথচ, যেই আওয়ামী সরকারের রোষানলে পড়ে কারাগারের অন্ধকার প্রকোষ্টে দীর্ঘ প্রায় ১২ বছর অত্যন্ত মানবেতর দিন-রজনী পার করে আসছেন দল প্রিয় উক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী সে আওয়ামী সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রিয় ক্ষমতা ফেলে দেশ থেকে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর ও আসলাম চৌধুরী জেল থেকে এখনো মুক্তি না পাওয়ায় চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড সহ অন্যান্য উপজেলার হাজার হাজার সাধারণ নেতা-কর্মীরা একেবারেই হতাশ।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপি’র হাজারো নেতা-কর্মীরা জেল থেকে ছাড়া পেলে ও কেবলমাত্র আসলাম চৌধুরী কেনো এখনো কারাগারে রয়েছেন তা নিয়ে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে বলিষ্ঠ নের্তৃত্বের অধিকারী আসলাম চৌধুরীর মুক্তি বিলম্বিত হওয়ায় আন্দোলনের আভাস পাওয়া যাচ্ছে।
আর সে কারণে বিএনপি’র হাই কমান্ডের সহযোগিতায় বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের মাধ্যমে আসলাম চৌধুরীর দ্রুত মুক্তির জোর দাবি জানিয়েছেন মীরসরাই-সীতাকুন্ড উপজেলা ও জেলার অন্যান্য উপজেলা বিএনপি’র হাজারো নেতা-কর্মীরা।