• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাবির হল ছাত্রলীগ নেতার রুমে মিলল অস্ত্র-মাদক

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা তাসকিফ আল তৌহিদসহ ওই হলের অন্যান্য নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা।

এ সময় তারা তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করেন।
সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ইতোপূর্বে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতো, অত্যাচার করতো। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে এর বিচারের দাবি জানায়।

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তীতে পুলিশ এলে তাদের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশি করার পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category