• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পুঠিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী রাজশাহী :
রাজশাহীর পুঠিয়ায় প্রেমিক রায়হান আলীর (২০) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে প্রেমিকা ফারজানা (১৫)।সে ঢাকা লালবাগ এলাকার সেকেন্দার আলীর মেয়ে।রোববার (১২ জুলাই) সকাল আটটার দিকে পুঠিয়ার ফুলবাড়ি গ্রামে প্রেমিক রায়হানের বাড়িতে অবস্থান নেয় সে। রায়হান ওই গ্রামের শফিক উদ্দিনের ছেলে।ফারজানা জানায়, সে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে দুই বছর আগে তাদের সম্পর্ক হয়। তার প্রেমিক লেখাপড়া করে বলেছিল। এখানে এসে দেখি সে কৃষি কাজ করে। সে মাঝে মাঝে ঢাকায় যেত। তার সাথে আমার সবকিছুই হয়েছে। কিছুদিন থেকে তাকে বিয়ের কথা বলছি। কিন্তু তার কথায় ভরসা পাচ্ছি না। তাই চলে এসেছি তাকে বিয়ে করতে।

এদিকে প্রেমিকা ফারজানা আসার পর থেকে বাড়ি থেকে পালিয়েছে রায়হান। তার বাবা শফিক উদ্দিন জানান, এবিষয়ে কিছু জানেন না তিনি। এলাকার চেয়ারম্যানকে ঘটনাটি জানানো হয়েছে।এ বিষয়ে ভালুকগাছি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। মেয়েটির বাবা-মা আসার কথা আছে। তারপর সিদ্ধান্ত নিব। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, সবেমাত্র থানার কার্যক্রম শুরু হয়েছে। ঘটনাটি অবগত আছি। থানায় আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category