• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় বিএনপি-জামাতের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ আগস্ট রোববার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে উপজেলার ১০ ইউনিয়নের দুই শতাধিক মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী মাতৃপ্রসাদ চ্যাটার্জী এতে সভাপতিত্ব করেন।সাম্প্রতিক সময়ের নৈরাজ্য তুলে ধরে বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় নেতা শ্রী নিরেন দাস, মাস্টার গোবিন্দ চন্দ্র, বিশ্বনাথ অধিকারী গোপাল, আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া।

তারা জমিজমা সংক্রান্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার উল্লেখ করে সংখ্যালঘুদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দাবি করেন। জবাবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও সকলকে স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা দিয়ে বক্তব্য দেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান দুলাল, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক, সাবেক আমির শহীদুল ইসলাম ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আক্কাস, মহির উদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক আমিন ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক

সম্পাদক সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মী, ১নং সদস্য সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বলেন, অমুসলিমদের বাড়িঘরে ডাকাতি ও মন্দিরে আগুন দেয়ার মত গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এসবের কোন প্রমাণ পাওয়া যায়নি। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো শুধু অমুসলিমদের উপর নয়, বরং মুসলিমদের উপরও ঘটেছে। এসব যারা ঘটাচ্ছে তাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। তিনি বলেন, রাজনীতির চেয়ে সমাজনীতি আজ বড় করে দেখতে হবে। সমাজে আমরা সবাই এক হয়ে একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। কেউ কখনো আক্রান্ত হলে সন্ত্রাসী যেই হোক তাদেরকে বেঁধে রেখে খবর দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category