মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় “বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন” এর উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার, মাস্ক ও পানির বোতল বিতরণ করা হয়েছে। রবিবার দিনব্যাপী উপজেলার প্রাণকেন্দ্র ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাফিউল ইসলাম রকি’র নেতৃত্বে এসব বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখাগেছে। বিশেষ করে নওগাঁ- রাজশাহী মহাসড়কের ফেরিঘাট,প্রসাদপুর,সতিহাট ও দেলুয়াবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা এড়াতে আনসার,ফায়ার সার্ভিসের পাশাপাশি শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন। এসময় সেনাবাহিনী ,আনসার,ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালনে রাস্তায় কাজ করছেন শিক্ষার্থীরা। এতে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা মটরসাইকেল আরোহিদের হেলমেট পরে এবং নিয়ম মেনে গাড়ী চালানোর জন্য অনুরোধ করেন।