বাগেরহাট প্রতিনিধি:
গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শাহাদাৎবরনকারী ছাত্র জনতা ও দলীয়নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি
চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করেবাগেরহাটে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ আগস্ট) বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বেগম খালেদাজিয়ার ৭৯তম জন্মদিন, সুস্থ্যতা কামনাসহ গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণসভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন স্মরণসভায়অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপিরসদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, শেখশমশের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, সরদার লিয়াকতআলী, জাহিদুল ইসলাম শান্ত, শাহিদা আক্তার,শেখ এসকেন্দার হোসেন সহ, বিএনপি ও তার অংঙ্গ-সহযেগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী।পরে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদাজিয়ার দীঘায়ু, সুস্থ্যতা কামনা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নিহতদের রূহের মাগফিতার কামনায় করে দোয়া করা হয়।