• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আমরা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করবো….পোরশায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খালেদ হাসান পাহিন

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
আমাদের চাওয়া-পাওয়া রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন। আমাদের বিএনপি’র ১৮দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি আছে। বর্তমান সময়ে প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় এবং অযোগ্য লোকে ভর্তি হয়ে গেছে। সে জায়গা গুলিতে আমাদের রাষ্ট্র সংস্কারের দরকার। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে তত্ত¡াবধায়ক সরকার, নতুন ভোটার তালিকা প্রণয়ন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা এগুলো সবই বিএনপি’র ১৮দফা কর্মসূচির মধ্যে আছে এবং এগুলো বাস্তবায়নই আমরা চাচ্ছি। ব্যাক্তিগত সফরে এসে শনিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের সাথে সাক্ষাত শেষে উপস্থিত সাংবাদিকদের কথাগুলি বলেন,

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা প্রকৌশলী শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি আশা করেন বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কাজ করবেন। এতে তারা সহায়তা করবেন। যদি বর্তমান সরকার কাজগুলি না করেন তাহলে আন্দোলন সফলতা পাবেনা। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষায় কাজ করছেন। গণতন্ত্র রক্ষায় আবারো আন্দোলন করতে হলে তারা করবেন। ছাত্রদের নতুন দল গঠন সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক এদেশে যে কেউ দল গঠন করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category