• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাপাহারে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

জাহিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) অফিসঃ নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার জন কৃষকদের মধ্যে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিওপি সার বিতরণের মধ্যদিয়ে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মসূর, মূগ, খেসারী, সূর্যমুখী, পিয়াজ ও চিনা বাদাম ফসল উৎপাদনের জন্য ৫০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রাণি সম্পদ অফিসার ডা. গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, সহকারী উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ সকল ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান টকি জানান, আগামী ১০ দিনের মধ্যে উপজেলার আরও ২০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে দেওয়া হবে প্রণোদনা। যার মধ্যে থাকবে গম বীজ ১৪০০শ জন, ভুট্টা ২০০ জন, সূর্যমুখী ৫০ জন, মসূর ১০০ জন, খেসারী ২২০ জন, চিনা বাদাম ৩০ জন, মুখ ৩০ জন, পিয়াজ বীজ ৩০ জন। এবং ওই সব কৃষকদের মাঝে প্রয়োজন অনুযায়ী এমওপি ও ডিওপি সার বিতরণ সম্পূন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category