• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শেখ আমিনুল সাবেক কৃষি মন্ত্রীর এপিএসের শশুড় বলে কথা !

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা,মৌলভীবাজার,প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার রাজকান্দি বন রেঞ্জের অফিস সহকারী শেখ আমিনুল ইসলাম। তিনি সাবেক কৃষি মন্ত্রী ড. উপাধক্ষ্য মো.আব্দুস শহীদ এমপির এপিএস আবেদ আলীর শশুড়। অপরদিকে কৃষি মন্ত্রীর ছোট ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিকের অনুগত ও আর্শীবাদ পুষ্ট বন কর্মচারী। সাবেক কৃষি মন্ত্রীর এপিএস ও কৃষি মন্ত্রীর ছোট ভাই মানিকের আর্শীবাদের কারনে আমিনুল একজন ক্ষমতাধর কর্মকর্তা হিসাবে দাপট দেখাতেন।

যে কারনে তার ক্ষমতার দাপটের কাছে রাজকান্দি বন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা যেমন তটস্থ ছিলেন,তেমনি রেঞ্জ অফিসে আসা সেবা প্রত্যাশিদের ঘুষ না দিলে কাজ করতেন না বলে নাম প্রকাশ না করার শর্তে ভোক্ত ভোগী সেবা প্রত্যাশীরা ্র অভিযোগ করেছেন। এছাড়া বন বিভাগের সরকারী কর্মচারী হয়েও স্থানীয় বনের গাছ ও বাঁশ পাচারকারীদের সাথে পরোক্ষ ভাবে সহযোগীতা করে বন উজাড় করলে ও নিজেরা বিত্তশালী হয়ে উঠেছেন। অপরদিকে আইন অনুযায়ী অফিসে বা লোক সমাগমের স্থানে প্রকাশ্য ধুমপান করা নিষিদ্ধ হলে ও আইনের তোয়াক্কা না করে অফিসে নিজের চেয়ারে বসেই প্রকাশ্য ধুমপান করতেন। তার বিরুদ্ধে বিভাগীয় বন কর্মকর্তার নিকট অভিযোগ করলে ও অদৃশ্য শক্তির প্রভাবে কোন সুষ্টু তদন্ত বা আইনানুগ কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযোগে আরো জানা যায়,বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কৃষি মন্ত্রীর ছোট ভাইয়ের নিয়ন্ত্রীত কতিপয় কমলগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীর নেতৃত্বে গড়ে ওঠে গাছ ও পাচারকারী সিন্ডিকেট। সিন্ডিকেট সদস্যদের শেখ আমিনুল ইসলামের সাথে গড়ে ওঠে বিশেষ সখ্যতা। রাজকান্দি বন রেঞ্জের আওতাধীন কোন বাঁশ মহালের নিলাম না থাকলে ও প্রায় প্রতিদিন রাতেই অবৈধ ভাবে গাড়ী যোগে বাঁশ পাচার করা হতো। অপরদিকে বৈধ ভাবে গাছের পারমিটের গাছের সাথে অবৈধ ভাবে গাছের টুকরো ভর্তি করে পাচার করা হতো।

স্থানীয়রা আরো জানান, অবৈধ ভাবে বাঁশ ও গাছ পাচার হচ্ছে বলে মোঠো ফোনে রেঞ্জ অফিসে সংবাদ দিলে ও রেঞ্জ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অহেতুক সময়ক্ষেপন করে পাচারকারীরা মালামাল নিয়ে স্থান ত্যাগ করার পর লোক দেখানোর জন্য ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তখন উপরন্ত পাচারের সংবাদ জানানো ব্যক্তিকে ভূল তথ্য দিয়ে তাদেরকে হয়রানী করার জন্য লাঞ্চিত করতেন বলে নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানানো ব্যক্তিরা অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category