• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বিভ্রান্তি সৃষ্টি করতেই বিএনপির নাম ব্যবহার করছেন আলমগীর কবীর

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার আত্রাই থানা বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,সাবেক এমপি আলমগীর কবীর বিভ্রান্তি সৃষ্টি করতেই বিএনপির নাম ব্যবহার করে মাইকিং করছেন এবং জনসভা করার চেষ্টা করছেন। আলমীগর কবীর কেন্দ্র,জেলা,উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত বিএনপির কোন পদে বা সদস্য নেই। তার পরেও তিনি বিএনপি দলের মধ্যে ভাঙ্গন ও বিভ্রান্তি সৃষ্টি করতে মাইকিং করে সমাবেশ করার ঘোষনা দিয়েছেন। বিএনপির নেতারা এই ঘোষনার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এবং দলের নেতা –কর্মীদের এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার সন্ধা একটু আগে নওগঁার আত্রাই থানা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় অন্যদের মধ্যে থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান সরদার,সাবেক সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন,বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে আজাদ পারভেজ,ভোঁপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম,পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরো বলেন,গত ৫আগষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকে সারা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় আত্রাই উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ সকলে সম্মিলিতভাবে দলীয় অবস্থান সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া আত্রাইয়ে আইন শৃংখলা সার্বিক পরিস্থীতি স্বাভাবিক রয়েছে। আত্রাই উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সংগঠনকে সুদৃঢ্য করার লক্ষে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে সর্বত্র বিএনপির জনপ্রিয়তা ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই জনপ্রিয়তাকে নৎসাত করতে এবং বিএনপির নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে সাবেক এমপি আলমগীর কবির বিএনপির নাম ব্যবহার করে মাইকিং করছেন।

কেন্দ্র থেকে শুরু করে বিএনপির কোথাও কোন সংগঠনের পদ বা সদস্য পর্যন্ত নেই সংবাদ সম্মেলনে এমন অভিযোগের বিষয়য়ে জানতে চাইলে সাবেক এমপি আলমগীর কবির বিষয়টি এরিয়ে বলেন,এলাকায় চঁাদাবাজী হচ্ছে,বিএনপির পার্টি অফিসে আগুন দিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের নামে মামলা দিচ্ছে,এতে নিরিহ মানুষ হয়রানী হচ্ছে এসব বিষয়ে নিউজ করেন। দেশের জন্য কাজ করতে হবে,দেশের মানুষের জন্য কাজ করতে হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category