• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ৯টায় গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিস কার্যালয়ের সম্মুখে জাতীয় ও নিজস্ব পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
পরে অফিস মিলনায়তনে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম বলেন, ‘গতি, সেবা, ত্যাগ-এই তিন মূলনীতি অনুসরণ করেই ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের জীবনকে বাজি রেখে সর্বদাই মানুষের জান-মাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস কর্মকান্ড, ত্যাগ ও আন্তরিকতায় পরিপূর্ণ মহৎ কাজগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসাযোগ্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category