• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে সম্পত্তির লোভে পিতাকে খুনের পর বিদেশে পালাতে গিয়ে দুই পুত্র আটক

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিতাকে খুনের পর দুবাই পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে দুই পুত্র।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছোট ছেলে মিজানুর রহমানকে পুলিশ আটক করে।
সকাল ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন বড় ছেলে মোঃ নিজাম উদ্দিন।
জমি নিয়ে তর্কের জের ধরে বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বড় উঠান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আব্দুর রহমান প্রকাশ গোয়ালের বাড়িতে দা দিয়ে কুপিয়ে পিতা নুরুল হক চৌধুরী (৬৭) কে খুন করে দুবাই ও কাতার প্রবাসী ২ ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।
ঘটনার পর থেকে তারা পলাতক ছিলো।
এ ঘটনায় কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করা হয় বলে জানান কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সিএমপি’র বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা সংবাদ মাধ্যম কে জানান, বিমানবন্দর থেকে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্ণফুলী থানার একটি টিম ঢাকায় আটক আরেক আসামিকে চট্টগ্রামে নিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category