• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকে- মতিয়া চৌধুরী

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকে। যাতে দৈত্য-দানবের বিষাক্ত নিঃশ্বাস দেশকে বিষাক্ত না করতে পারে। সেইসাথে তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তিনি ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পৃথিবীর কোন দেশেই বিনা মূল্যে বছরের পয়লা দিন শিক্ষার্থীদের বই দেন না সরকার। কেবল বাংলাদেশের শেখ হাসিনা সরকারই দিয়ে থাকেন।

মঙ্গলবার দুপুর ১ টায় শহরের জালালপুরস্থ অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।

এছাড়া সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল। সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন।

সম্মেলনে অন্যান্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ বছর পর শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি হয়। সেই কমিটির সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মোছা. আম্বিয়া খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category