• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চারঘাট বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার; পালিয়েছে ২ মাদক কারবারী

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে দুইজন মাদক কারবারী। 

বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

পলাতক অভিযুক্তরা হলো: মোঃ আশিকুর রহমান আশিক (২৯) ও মোঃ সুজন (৩২), তারা চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ জিয়ারত আলীর ছেলে। (সম্পর্কে আপন দুই ভাই)

শুক্রবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম। 

তিনি জানান, বৃহস্পতিবার গভির রাতে চারঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে দুইজন ব্যক্তি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার ওসি’র নেতৃত্বে এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মোঃ আব্দুল মালেক ও সঙ্গীয় ফোর্স বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৩টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৮১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আশিক ও মোঃ সুজন পালিয়ে যায়।

এ ব্যপারে অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা রুজু হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category