বাগেরহাট প্রতিনিধিঃ-
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলার সদর উপজেলার বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষা পরিবার। বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালের সামনে শিক্ষক বৃন্দ মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাগেরহাট কলেজ এন্ড স্কুলের অধ্যক্ষ ফারহানা হোসেন, রন বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
##