• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

চাকরি স্থায়ীকরণের দাবিতে ওয়াসার অস্থায়ী কর্মচারীদের মানববন্ধন

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ওয়াসা ভবনের সামনে অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় ওয়াসা কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শফিকুল আলম, সভাপতি, রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন, মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, আসলাম হোসেন সরকার, সহ-সভাপতি, আল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. জনি, সাংগঠনিক সম্পাদক এ ছাড়া ওয়াসার অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত বহু কর্মচারী এতে অংশ নেন।
বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় বহু কর্মচারী ১৫/২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও তাদের জীবনে স্থায়ীত্ব বা আর্থসামাজিক উন্নতি আসেনি। রাষ্ট্রের অন্যান্য খাতে উন্নয়ন হলেও ওয়াসার এ কর্মীরা ন্যায্য শ্রমমূল্য থেকে বঞ্চিত।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রয়োজন হলে পানি সরবরাহ বন্ধ-সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে ওয়াসা ভবনের আশপাশে একটি ছোট র‌্যালি বের করা হয়। এ সময় কর্মচারীরা ¯েøাগান দেনÑ দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, চাকরি নিয়ে টালবাহানা চলবে না, চলবে না।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এর আগে গত ২৩ নভেম্বর কর্মচারী ইউনিয়ন জেলা প্রশাসকের কাছে তাদের দাবির বিষয়ে স্মারকলিপি জমা দিয়েছে। নেতৃবৃন্দ জানিয়েছেন,আগামী ৭ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় মানববন্ধন ও আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ দাবিতে আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category