• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

বাগেরহাটে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0032,0.0000; brp_del_sen:0.0500,0.0000; motionR: null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 145.58727;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 35;

বাগেরহাট প্রতিনিধি।

নারীর প্রতি নির্যাতন, সহিংসতা ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে নাগরিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুরু থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন।

বক্তারা বলেন, দেশে প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিবার থেকে কর্মক্ষেত্র সব জায়গায় নারীরা নিরাপত্তাহীনতার মুখে পড়ছেন। এ অবস্থায় সামাজিক সচেতনতা বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। দোষীদের বিচার বিলম্বিত হওয়া এবং আইন প্রয়োগে শৈথিল্যের কারণে অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে বলেও বক্তারা মন্তব্য করেন। তারা জানান, নারী নির্যাতন রোধে স্কুল-কলেজ থেকে শুরু করে প্রতিটি পরিবারে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছাড়া এই সমস্যা নির্মূল সম্ভব নয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে বিপর্যস্ত করে। এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
এ ছাড়া নারী নেত্রী আম্বিয়া খাতুন, ইভা আক্তার, মোঃ আব্দুল সালাম শেখ, কিশোরী মিতু এবং অংশগ্রহণকারী অন্যান্যরা নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত সকলে দাবি জানান, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং সচেতনতা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানো ও সামাজিক প্রতিবাদ আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category