• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্টান জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বেসরকারি শিক্ষা ব্যবস্থা বৈষম্য দুরীকরণের লক্ষ্যে আদমদীঘি উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক পর্য্যায়ে বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক ও কর্মচারিদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসুচী ও ইউএনওর নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত আদমদীঘি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসুচী পালন করেন বিভিন্ন মাদরাসা ও মাধ্যমিক পর্য্যায়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।

মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন, মাধ্যমিক স্কুল জাতীয়করণ সমন্বয়ক শিক্ষক আব্দুল মজিদ, আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক স্কুল জাতীয়করণ সমন্বয়ক শিক্ষক আব্দুল আলিম, মির্জা আবুল কালাম আজাদ, মোহসীন ইসলাম, জহুরুল ইসলাম, মাওঃ রহমতুল্ল্যা প্রমুখ। মানববন্ধন শেষে তাদের দাবী সম্বলীত একটি স্বারকলিপি শিক্ষা উপদেষ্টা বরাবর আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারের নিকট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category