গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় ১৪ থেকে ১৮ঘন্টা পর্যন্ত চলছে পল্লী বিদ্যুতের লোডশেডিং।ফলে এক দিকে ভ্যাপসা গরমে যেমন জনজীবন অতিষ্ট হয়ে ওঠেছে,অন্য দিকে কলকারখানাসহ বিদ্যু‘ নির্ভর কাজকর্মগুলো স্থবির হয়ে পরেছে। সংশ্লিষ্ঠরা বলছেন, চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বরাদ্দ পাওয়া এবং ঢাকা থেকে স্ক্যাডার মাধ্যমে ৩৩কেভি ফিডার বন্ধ করে দেয়ায় ১৪ থেকে ১৮ঘন্টা পর্যন্ত লোডশেডিং দিতে হচ্ছে।
পল্লী বিদ্যু’ সমিতি রাণীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আকিয়াব হোসেন জানান,এই উপজেলায় আবাসিক,বানিজ্যিক,শিল্প,গভীর-অগভীর নলকূপসহ প্রায় ৬৩হাজার গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের বিপরীতে দিন-রাত ২৪ঘন্টায় গড় বিদ্যুতের চাহিদা থাকে ১৫-১৬ মেগাওয়াট। কিন্তু বর্তমানে চাহিদার তুলনায় কখনো অর্ধেক আবার কখনো অর্ধেকেরও কম বরাদ্দ পাওয়া যাচ্ছে।
এছাড়া সারাদেশে চাহিদার তুলনায় বিদ্যু’ উ’পাদন কম হলে আন্ডার ফ্রিকুয়েন্সির কারনে ঢাকা থেকে স্ক্যাডা অপারেশনের মাধ্যমে ৩৩কেভি ফিডার বন্ধ করে দিচ্ছে। এতে আরো বেশি লোডশেডিংয়ের আওতায় পরতে হচ্ছে এই উপজেলাবাসীকে। ফলে প্রতি ২৪ঘন্টায় ১২থেকে ১৪ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলছে। তবে দেশে বিদ্যু’ উ’পাদন পরিস্থীতি স্বাভাবিক হলে লোডশেডও থাকবেনা বলে জানান তিনি।
অপর দিকে আত্রাই উপজেলা পল্লী বিদ্যু’ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম জানান,এই উপজেলায় আবাসিক,বানিজ্যিক,শিল্প,গভীর-অগভীর নলকূপসহ ৬৫হাজার ৫৯৮জন গ্রাহক রয়েছেন। এর বিপরীতে প্রতি দিন-রাত গড় চাহিদা রয়েছে সাড়ে ১৬মেগাওয়াট।
কিন্তু সেখানে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বরাদ্দ পাচ্ছেন। এতে করে প্রায় ১৬-১৮ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের আওতায় থাকছে আত্রাই উপজেলা। তবে কবে নাগাদ এই পরিস্থীতির উন্নতি হতে পারে তা বলতে পারেননি তিনি।
রাণীনগর উপজেলার বড়গাছা এলাকার কৃষক শরিফুল ইসলাম বলেন,প্রখর রোদ আর একটানা খরার কারনে মাঠের পানি প্রায় শেষ হয়ে যাচ্ছে। বিদ্যুতের এমন পরিস্থিতী চলতে থাকলে জমিতে পানি সেচ দেয়া অসম্ভব হয়ে পরবে। এতে আমন আবাদ ঘরে তোলা মস্কিল হবে। বিদ্যুতের এমন পরিস্থীতিতে আমন আবাদ নিয়ে শংকায় রয়েছেন তিনি।
আবাদপুকুর বাজারের ওয়েলডিং কারখানার মালিক হোসাইন বলেন,ঘণ ঘণ লোডশেডিংয়ের কারনে কাজকর্ম করতে পারছিনা। প্রতি ঘন্টায় ঘন্টায় বিদ্যুত চলে যাচ্ছে। এছাড়া লোডশেডিংয়ের কারনে ভ্যাপসা গরমে অতিষ্ট হতে হচ্ছে। দ্রæত বিদ্যুত পরিস্থীতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ঠদের প্রতি দাবি জানান তিনি।