• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক সভা

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাগাতিপাড়া মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেনজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পুলক কুমার রায় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ এবং উপজেলার ২৬টি পুজা মন্ডব কমিটির সভাপতি ও সম্পাদক গণ।

প্রধান অতিথির বক্তব্যে এসপি মো. মারুফাত হুসাইন বলেন, এবারের মতো এত সুন্দর সরকার আমি দেখিনি, এ সরকার দেশ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশ কাজ করে যাচ্ছে। বাগাতিপাড়াকে সুন্দর রাখার জন্য আপনাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। আমি আজ পর্যন্ত একটি অবৈধ পথে কোন অবৈধ সুযোগ নেইনি। আমরা ভালোর চর্চা করি পুলিশ কোন অবৈধ কাজ করবে না।

তিনি বলেন, খবরের পাতায় বাগাতিপাড়ার পূজা নিয়ে যেন নেতিবাচক শিরোনাম না হয়। আপনারা-আমরা সবাই মিলে পূজা উদযাপন করবো। যার শিরোনাম হবে ‘বাগাতিপাড়ায় শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category