মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে উৎসব মুখোর পরিবেশে শান্তিপুর্ন ভাবে হিন্দু সম্প্রদায়ের বৃহৎতম শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। সম্প্রতি সময়ে বিচ্ছিন্ন ভাবে দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা ও মন্দির ভাংচুরের ঘটনায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে এ পুজার সময় নিরাপত্তা নিয়ে প্রথম দিকে কিছুটা উদ্বিগ্ন হলেও বর্তমানে তারা নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে খুবই খুশি।হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অত্যন্ত আন্তরিকার সঙ্গে উপজেলার দুর্গাপুজার মন্দির গুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।ফলে এ উপজেলায় উৎসব মুখোর পরিবেশে পুজা উদযাপন হচ্ছে। গত ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী তিথীর মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী এ দুর্গাপূজার আয়োজিত মণ্ডপ গুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসমত আলী জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষরা যাতে তাদের এ বৃহৎতম পুজা উদ্বেগ ও উৎকন্ঠা ছাড়ায় আনন্দ ও উৎসব মুখোর পরিবেশে পালন করতে পরে সে লক্ষে উপজেলার ১৫০ টি অস্থায়ী এবং স্থায়ী দুর্গাপূজা মণ্ডপে পুজা শুরুর দিন থেকে থানার একজন এএসআই এর নেতৃত্বে আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, এ পুজা নিয়ে শান্তিপুর্ন পরিস্থিতিকে যদি কোন রকম কেউ বিঘ্নিত করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইন শৃংখলা রক্ষা বাহিনী কঠোর হস্তে দমন করার পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও তিনি জানান, নির্বিঘ্নে পুজা উদযাপনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলাসহ পুলিশের একাধিক মোবাইল টিম এবং মণ্ডপ গুলোতে একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।এদিকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎতম শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে পালন করতে পারে এবং মণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিতে গত ৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি ও সজ্জন রাজনৈতিক আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ এম সাঈদ টিটো, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম,খাজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাহাদৎ হোসেন শান্ত, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য ইখতিয়ার উদ্দিন দুরন্ত,মাহবুব হোসেন, এরশাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাস্টার হাফিজুর রহমান, সদর ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।