নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং
হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র প্রবীণ নেতা, বারইয়ারহাট পৌরসভা বাজারের প্রবীণ ব্যবসায়ী কবির আহমেদ সওদাগর দুর্বৃত্তদের চুরিকাঘাতে নিহত হয়েছেন।
এ সময় তার দুই ছেলে নব গঠিত বারইয়ারহাট পৌরসভা বাজার কমিটির সম্মানিত সদস্য মোঃ দিদারুল আলম ও সাবেক ছাত্রদল নেতা মোঃ জামশেদ আলম গুরুতর: আহত হয়েছেন বলে প্রাপ্ত খবরে জানা গেছে।
পাওয়া খবরে প্রকাশ- ১০ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে বারইয়ারহাট পৌরসভা বাজারের কাট বাজার এলাকায় মর্মান্তিক এ হতাহতের ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এলাকায় পুলিশ গিয়ে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।