এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাসিন্দা জাহিদ চৌধুরী নামের বিএনপি’র এক নিবেদিত প্রাণ বিগত সময়ে আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করে প্রবাসী বনে যেতে বাধ্য হয়।
বর্তমানে তিনি দেশের বাইরে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক একটি পোষ্ট দিয়ে তার নিজের এলাকা ৪ নং ধুম ইউনিয়নের কথা তুলে ধরে বলেছেন- সেখানে নাকি বিএনপি’র কতিপয় নেতা-কর্মী নামধারী (যাদের কে বিগত সময়ে কোথাও দেখা ও যায়নি!) রা দল ক্ষমতায় না আসার আগেই বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি লজ্জা জনক হিসেবে ঠেকছে চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়টি!
তবে, তার লিখনি প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়/হবে যে, শুধুমাত্র ৪ নং ইউনিয়নে-ই নয় পুরো মীরসরাই উপজেলার প্রায় সব জায়গায়তেই এক- ই অবস্থা বিদ্যমান প্রায়। তার মধ্যে বারইয়ারহাট পৌরসভা বাজারে একটু বেশি বলে কানাঘুষা চলছে! এ অবস্থা চলতে থাকলে আগামী নির্বাচনে ধানের শীষের জন্য ভোট চাইতে গেলে ভোটারদের হাতে জুতা পেটা খেতে হবে নির্ঘাত এমন মন্তব্য করতে ও ছাড়ছেন না দল নিবেদিত অনেক সাধারণ নেতা-কর্মীরা।
সুতরাং, সময় কিন্তু এখনো পেরিয়ে যায়নি যে, সেই কথা ও তারা স্মরণ করিয়ে দিতে চাইতেছেন দলের দায়িত্বে থাকা নের্তৃবৃন্দকে। আর তা না বুঝতে পারলে দলের ওই অবস্থার জন্য নের্তৃত্বে থাকা কোনো নেতা-ই রেহাই পাবে না বলে ও মনে করছেন তারা।
সূত্র জানায়, বারইয়ারহাট পৌরসভা বাজারে বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে কি হারে চাঁদাবাজি আর দখলদারিত্ব চলেছিলো তা কম বেশি প্রায় সবাই জানেন। সড়কের দু’ধারে টাকা নিয়ে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে উভয় দিকে গাড়ি চলাচলে বিঘ্ন সহ পথচারীদের চলাচলে ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিলো।
গত ৫ আগষ্ট সেই দুঃশাসনের যবনিকা ঘটায় মানুষ আশায় বুক বেধে ছিলো ওই সব অবৈধ দোকান/স্থাপনা উচ্ছেদ করার মাধ্যমে একদিকে বাজারের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। অন্যদিকে গাড়ি চলাচলে বিঘ্নতা দুর হবে। তা ছাড়া পথচারীদের পথ চলা ও নিষ্কণ্টক হবে। কিন্তু, হয়েছে এবং হচ্ছেটা একেবারেই উল্টো! আগে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ওই সব গর্হিত কাজ করলে ও এখন কিন্তু তার চেয়ে ও দ্বিগুণ/তিনগুণ করে যাচ্ছে উড়ে এসে জুড়ে বসা বিএনপি’র নেতা-কর্মী নামধারীরা! রাস্তার দুই ধারে ভাম্যমান ওই সব দোকান কমে যাওয়ার স্থলে আরো বহুগুন বেড়ে গেছে ওই সব দোকান ঘর! একচেটিয়া দখলদারিত্ব চলছে বারইয়ারহাট পৌরসভা বাজারের প্রায় সর্বোত্র!! সরকারি জায়গা (তা ও আবার সড়কের দুই ধারে) দখল করে কে বা কারা ওই সব দোকানঘর বসিয়ে টাকা ইনকাম করার মতো গর্হিত কাজ করে যাচ্ছে তা কি দেখার এবং দলীয় ভাবে ব্যবস্থা নেয়ার দায়িত্ব কি দলের দায়িত্ববান নের্তৃবৃন্দের দায়িত্বের আওতায় পড়ে না?