• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

এডিসি পদে পদোন্নতি পাওয়ায় বাঘার ইউএনওকে বিএনপির ফুলের শুভেচ্ছা

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
এডিসি পদে পদোন্নতি পাওয়ায় বাঘার উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) তরিকুল ইসলামকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নের্তৃবৃন্দ। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বাঘা পৌর যুবদলের দলের যুগ্ন আহ্বায়ক তহিদুল ইসলাম কালু, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,মনিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরে আলম নান্টু,বাজুবাঘা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মমিন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম রেজা,স্বেচ্ছাসেবক দলের জাকারিয়া সুলতান তানিম, সহ বিএনপি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহি অফিসার হিসেবে বাঘায় যোগদান করেন তরিকুল ইসলাম। গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন তরিকুল ইসলাম। তার বদলির আদেশ জারি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ।
বিএনপির নের্তৃবৃন্দ জানান, উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) হিসেবে বাঘায় যোগদানের পর তরিকুল ইসলামের জনকল্যাণমূখি কাজ সাধারন মানুষের কাছে প্রমান করেছে,সেবক হিসেবে একজন জনবান্ধব অফিসার।দেশের পট পরিবর্তনের পর একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করেছেন ধৈর্য আর নিষ্ঠার সাথে। তার কাজের মূল্যায়নে বাঘায় আরো কয়েকমাস থাকলে ভালো হতো। বাঘায় কয়েকমাস রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচির মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে বাঘার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। পদোন্নতি জনিত বদলির আদেশ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category