• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর ২কোটি ১০ লাখ টাকার হেরোইন !

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় পরিত্যক্ত অবস্থায় ফুটবলের ভিতরে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাত পৌনে ৯টায় গোদাগাড়ী থানাধীন মোংলা গ্রাম থেকে এই হেরোইন উদ্ধার করা করে র‍্যাব সিপিসি-১, চাপঁাইনবাবগঞ্জের একটি দল। 

রবিবার সকালে র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‍্যাব জানায়, শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ী সীমান্তবতর্ী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে মাদকের সম্ভাব্য রুট গুলিতে নজরদারী বৃদ্ধি করে র‍্যাব। পরে মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে দেখা যায়, ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ২কোটি ১০লাখ টাকা। পরে উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় হস্তান্তর করে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category